বৃহত্তর নোয়াখালী যুব সমিতির আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গত ১০ই মার্চ ঢাকাস্থ নোয়াখালী ক্লাব লিমিটেডের সম্মেলন কক্ষে বৃহত্তর নোয়াখালী যুব সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফেণী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের মন্ত্রী, সাংসদ, আমলা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের অংশগ্রহণে সমিতির লোগো উন্মোচনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব যোবায়েদ হোসেন এবং সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক জনাব জিয়াউল হক পিন্টু। বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা ও সাবেক সচিব জনাব কে এম মোজাম্মেল হক, ঢাকা কলেজের সাবেক ভিপি জনাব হারুনুর রশিদ, একাত্তর টেলিভিশনের ফেণী জেলার ব্যুরো চিফ জনাব সিদ্দিক আল মামুনসহ সংগঠন সংশ্লিষ্ট ও রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
বক্তব্যে সমিতির অন্যতম উপদেষ্টা ও বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির চৌধুরী বলেন, “তিন জেলার যুব সমাজকে যুবশক্তিতে রূপান্তর করতে বৃহত্তর নোয়াখালী যুব সমিতি আগামী দিনে নিরলসভাবে কাজ করে যাবে।” তিনি নোয়াখালী বিভাগ দাবিতে নেতৃবৃন্দকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া সমিতির অন্যতম উদ্যোক্তা ও বৃহত্তর নোয়াখালী বিভাগীয় আন্দোলনের অন্যতম সমন্বয়কারী জনাব খুরশীদ আলম যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন অগ্রগতিতে সরকারের প্রতি আইনগত ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চাপ তৈরির আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে উদ্যোক্তা জনাব আনোয়ারুল ইসলাম (পারভেজ মোল্লা) বলেন, “আমাদের অধিকার আমরাই বুঝে নিবো, বৃহত্তর নোয়াখালীর যুবসমাজ ঐক্যবদ্ধ হোন।”
দোয়া, মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।



আপনার মতামত লিখুন
Array